Eporcha Gov BD – খতিয়ান অনুসন্ধান ও ভূমি সেবা

Eporcha Gov BD
ভূমি সেবা
  • অনলাইনে জমির দলিল চেক
  • খাস জমি রেকর্ড করার নিয়ম
  • নামজারি করতে কত টাকা লাগে
  • দানপত্র দলিল বাতিল করার নিয়ম

Eporcha Gov BD হচ্ছে খতিয়ান অনুসন্ধান এবং ভূমি সেবা সংক্রান্ত ব্লগ ওয়েবসাইট।
এখানে কোনো প্রকার সরকারি সেবা পাওয়া যায়না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন

১৬১২২

✉️ অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য
grs@cabinet.gov.bd

সর্বশেষ পোস্টসমূহ

Porcha BD ওয়েবসাইটে ভূমি সেবা এবং পর্চা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান এবং আপডেট তথ্য প্রকাশ করা হয়। বিভিন্ন ধরনের খতিয়ান অনুসন্ধান করার নিয়ম, খতিয়ান আবেদন করার পদ্ধতি জানতে পারবেন এখানে। এছাড়া, নামজারি আবেদন করার নিয়ম, নামজারি খতিয়ান অনুসন্ধান, ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম শেয়ার করা হয়েছে আমাদের ওয়েবসাইটে।

মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম এবং মৌজা ম্যাপ ডাউনলোড করার পদ্ধতিও জানতে পারবেন এখানে। যেকোনো জমির মালিকানা যাচাই করার পদ্ধতি, দলিল যাচাই করার পদ্ধতি, দলিল আসল নাকি নকল বোঝার উপায় সহ ভূমি সেবা সংক্রান্ত সমস্যার সমাধান ব্লগ পোস্ট আকারে প্রকাশ করা হয় এখানে।

Porcha BD ওয়েবসাইটে শুধুমাত্র ভূমি সেবা সংক্রান্ত তথ্য ব্লগ পোস্ট আকারে প্রকাশ করা হয়। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় বা সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে এই ওয়েবসাইটের কোনো যোগসূত্র নেই। তাই, পর্চা বিডিকে সরকারি ওয়েবসাইট বা প্রতিষ্ঠান ভেবে বিভ্রান্ত হবেন না।

ভূমি সেবা সংক্রান্ত সমস্যার সমাধান জানতে এবং বিভিন্ন আপডেট তথ্য পেতে গুগলে porcha bd লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কিংবা ব্রাউজারে porchabd.com লিখে এন্টার প্রেস করুন।

ই পর্চা খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান নাকি সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে চান সেটি সিলেক্ট করুন। ঠিকানা নির্বাচন করে খতিয়ান যাচাই করতে পারবেন।

ই নামজারি আবেদন অনলাইনে যাচাই করার জন্য ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েবসাইট। এরপর, নিচের দিকে স্ক্রোল করে ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগ সিলেক্ট করুন। পাশের ফাঁকা বক্সে আবেদন আইডি নং লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। এই পদ্ধতিতে নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন।

সার্ভে খতিয়ান কয়েক প্রকার হয়ে থাকে। এই খতিয়ান যাচাই করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ সিলেক্ট করুন। মৌজা সিলেক্ট করুন। খতিয়ান নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে খুঁজে বের করে ডাবল ক্লিক করুন। তাহলে সার্ভে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

পূর্বে eporcha.gov.bd ওয়েবসাইটে খতিয়ান সেবা প্রদান করা হলেও বর্তমানে সেটি মুভ করে নতুন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে। এখন থেকে খতিয়ান সেবা পেতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।


নামজারি খতিয়ান অনুসন্ধান

যেকোনো জমির মালিকানা যাচাই করতে চাইলে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে হয়। এছাড়া আরও অনেক কারণেই নামজারি খতিয়ান যাচাই করার প্রয়োজন পড়তে পারে। নামজারি খতিয়ান চেক করতে চাইলে ভিজিট করতে হবে dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করতে হবে।

এরপর, বিভাগের নাম – জেলার নাম – থানা/উপজেলার নাম – মৌজা সিলেক্ট করতে হবে। অতঃপর, খতিয়ান নং লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে বা খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে ডাবল ক্লিক করতে হবে। কিংবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখেও সার্চ করা যাবে।

এই পদ্ধতি অনুসরণ করলে আপনার দেয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট জমির নামজারি খতিয়ানের তথ্য দেখতে পারবেন এবং যাচাই করতে পারবেন। এখানে থেকেই নামজারি খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য আবেদন করতে পারবেন।

নামজারি খতিয়ান অনুসন্ধান সম্পর্কিত তথ্য আরও বিস্তারিত জানতে বা অনুসন্ধান প্রক্রিয়াটি ছবিসহ দেখতে নিচের বাটনে ক্লিক করুন।


ই নামজারি যাচাই

ই নামজারি যাচাই বা নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েবসাইট। এরপর, স্ক্রোল করে নিচের দিকে যান। ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন। পাশের ফাঁকা ঘরে আবেদন আইডি নং লিখুন। সার্চ বাটনে ক্লিক করলে ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে নামজারি আবেদন করার পর উক্ত আবেদনটি অনুমোদন হয়েছে কিনা বা পেন্ডিং আছে কিনা তা যাচাই করতে পারবেন। অর্থাৎ, মালিকানা পরিবর্তনের আবেদনটি কোন অবস্থায় আছে তা যাচাই করতে পারবেন। ই নামজারি চেক করার পদ্ধতি ছবিসহ দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

ই নামজারি যাচাই

আর এস খতিয়ান অনুসন্ধান

আর এস খতিয়ান অনলাইনে যাচাই করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। বিভাগ, জেলা, উপজেলা/থানা সিলেক্ট করুন এবং খতিয়ানের ধরণ থেকে আর এস সিলেক্ট করুন। মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ান নং লিখে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।

অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং কিংবা মালিকের নাম লিখে খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে পারবেন। খতিয়ান অনুসন্ধান করার পাশাপাশি খতিয়ানের অনলাইন কপি কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন সহজেই।

www land gov bd আর এস খতিয়ান নিয়ে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত পোস্ট রয়েছে। ছবি সহ বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন উক্ত পোস্ট থেকে।


মৌজা ম্যাপ অনুসন্ধান

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন। বিভাগ, জেলা, উপজেলা/থানা, সার্ভে টাইপ এবং মৌজা সিলেক্ট করুন। সিট নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।

এরপর, মৌজা ম্যাপের একটি প্রিভিউ ছবি দেখতে পারবেন। ম্যাপ সংগ্রহ করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন। অতঃপর, উপরে ডান দিক থেকে ঝুড়ি আইকনে ক্লিক করে পরবর্তী ধাপগুলো পূরণ করলে মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন।

মৌজা ম্যাপ অনুসন্ধান ও ডাউনলোড করার নিয়ম নিয়ে ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আর্টিকেল প্রকাশ করা হয়েছে। সেটি পড়লে ছবিসহ বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন।


সচরাচর জিজ্ঞাসা

না, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবেনা। পাসওয়ার্ড ভুলে গেছেন লেখায় ক্লিক করে ওটিপি ভেরিফিকেশন করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

১৬১২২ এই নাম্বারে কল করে ভূমি সেবা হটলাইনে কথা বলতে পারবেন।

নিবন্ধন করার পর প্রোফাইলে চাওয়া সকল তথ্য দিয়ে প্রোফাল কমপ্লিট করলে অগ্রগতি ১০০% হবে।

না। আপনার ইচ্ছেমতো সময়ে অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন।

মিউটেশন, ইজারা ও বন্দোবস্ত, ভূমি উন্নয়ন কর, ভুমি অধিগ্রহণ ও অনুমোদন, ভূমি ও রেকর্ড ম্যাপ, ভূমি নকশা ইত্যাদি সেবা নিতে পারবেন।

eporcha
eporcha gov bd
পরিকল্পনা ও বাস্তবায়নে
অ্যাপ ডাউনলোড করুন
dlrms land gov bd
সামাজিক যোগাযোগ
land gov bd