বি আর এস খতিয়ান যাচাই করার নিয়ম

বি আর এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন? কিভাবে অনলাইনে বি আর এস খতিয়ান যাচাই করতে হয় এবং খতিয়ানের কপির জন্য আবেদন করতে হয় জানতে পারবেন এই পোস্টে।

বি আর এস খতিয়ান চেক করার মাধ্যমে খতিয়ানের তথ্য দেখতে পারবেন। জমির মালিকের নাম, জমির দাগ নং, জমির পরিমাণ কতটুকু, খতিয়ান নং সহ আরও অনেক তথ্য জানতে পারবেন। এছাড়াও, চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

তো চলুন, বি আর এস খতিয়ান কিভাবে যাচাই করতে হয় সেই পদ্ধতিটি জেনে নেয়া যাক।

বি আর এস খতিয়ান যাচাই

বি আর এস খতিয়ান যাচাই করতে https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, বিভাগ > জেলা > উপজেলা/থানা সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ থেকে বি আর এস সিলেক্ট করুন। মৌজা নং/জেএল নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।

বি আর এস খতিয়ান যাচাই

খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন কিংবা খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন। এছাড়াও, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম/দাগ নং লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

দুইবার ক্লিক করলে খতিয়ানের তথ্য দেখতে পারবেন। এখানে থেকেই খতিয়ানের কপির জন্য আবেদন করতে পারবেন।

বি আর এস খতিয়ান অনলাইন যাচাই

খতিয়ানের কপির জন্য আবেদন করা ছাড়াও, চাইলে উক্ত খতিয়ানটি সংশোধন করার জন্যও আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় তা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

বি আর এস খতিয়ান কপি আবেদন

বি আর এস খতিয়ান অনুসন্ধান করার পর অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সময় কিছু তথ্য প্রদান করতে হবে এবং পেমেন্ট করতে হবে। বিস্তারিত পদ্ধতি নিচে কয়েকটি ধাপে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।
  • বিভাগ>জেলা>উপজেলা/থানা সিলেক্ট করুন এবং খতিয়ানের ধরণ থেকে বি আর এস সিলেক্ট করুন।
  • মৌজা/জেএল নং লিখে সার্চ করুন অথবা তালিকা থেকে মৌজা খুঁজে সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখে সার্চ করুন অথবা তালিকা থেকে মালিকের নাম দেখে খতিয়ান খুঁজে বের করুন।
  • এছাড়াও, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং/মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।
  • খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। অতঃপর, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে।

ঝুড়িতে রাখলে উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। এরপর, বি আর এস খতিয়ানের অনলাইন কপির জন্য আবেদন করতে চান নাকি সার্টিফাইড কপির জন্য, সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিকানা সিলেক্ট করুন। চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

এরপর, ভূমি সেবা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। পূর্বের অ্যাকাউন্ট থাকলে লগইন করুন অথবা নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করার পর লগইন করুন। এরপর, নিম্নোক্ত তথ্যগুলো দিয়ে ফরমটি পূরণ করুন।

যেসব তথ্য চাওয়া হবে —

  • আপনার পুরো নাম
  • আপনার মোবাইল নাম্বার
  • আপনার ই-মেইল অ্যাড্রেস
  • আপনার জন্ম তারিখ
  • আপনার ঠিকানা
  • ক্যাপচা কোড পূরণ এবং পেমেন্ট সম্পন্ন

তথ্যগুলো দিয়ে ফরম পূরণ করার পর নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিং মাধ্যম বা ব্যাংক কিংবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে আবেদনের একটি কপি ডাউনলোড করতে পারবেন। কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

নির্ধারিত তারিখে উক্ত কপিটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে হবে। এরপর, কপিটি প্রদান করে আপনার আবেদনকৃত বি আর এস খতিয়ানের কপিটি সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতিতে খতিয়ান যাচাই করার পাশাপাশি খতিয়ান সংগ্রহ করতে ঘরে বসেই আবেদন করতে পারবেন।

এছাড়াও, পোস্ট সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে নিচে সংযুক্ত FAQ সেকশনের প্রশ্নোত্তরগুলো দেখুন।

FAQ

বি আর এস খতিয়ান বের করার নিয়ম কী?

বি আর এস খতিয়ান বের করার নিয়ম হচ্ছে https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। জমির ঠিকানা সিলেক্ট করতে হবে এবং খতিয়ান সিলেক্ট করতে হবে। তাহলে খতিয়ান যাচাই করতে পারবেন।

বি আর এস এর অর্থ কী?

আর এস খতিয়ানের পর যে জরিপ শুরু করা হয়েছে, সেটির নাম হচ্ছে বি আর এস। বি আর এস এর অর্থ হচ্ছে বাংলাদেশ রিভিশনাল সার্ভে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *